মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাসভবনের সামনে নারী আ ট ক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাসভবনের সামনে নারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন

মমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বাসভবনের সামনে নারী  আ ট ক

সংগৃহীত


কলকাতায় নিজের বাসভবন থেকে বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এক নারী ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী অংশ। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে এ ঘটনা ঘটে।তবে পুলিশ হামলা বা ছুরি ব্যবহারের বিষয়ে কিছু জানায়নি। তারা জানিয়েছে, ওই নারীকে আটক করা হয়েছে। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। দলটির সাধারণ সম্পাদক দোলা সেনের করা পুলিশি অভিযোগে বলা হয়েছে, ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা। তিনি কলকাতা পুলিশের একজন চুক্তিভিত্তিক কর্মী এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নি বলে পরিচয় দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হামলার চেষ্টা করেন।

পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ যানজট নিয়ন্ত্রণ, জনসমাগম সামলানো এবং জননিরাপত্তার কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে থাকে। তাদের সিভিক ভলান্টিয়ার বলা হয়।মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি, ওই নারী মাদকাসক্ত। জেড-প্লাস নিরাপত্তাপ্রাপ্ত একজন ব্যক্তির বাসভবনের কাছে কীভাবে তিনি পৌঁছালেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। একই সঙ্গে ঘটনাটির পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।দোলা সেন তার অভিযোগে বলেন, ওই নারী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সহিংসভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি তাকে আঘাত করার উদ্দেশ্যে রাস্তায় শুয়ে পড়েন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের একটি অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে দাবি করেন, এক মাদকাসক্ত নারী ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে তাকে আক্রমণের চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গে তিনবারের মুখ্যমন্ত্রী এবং জেড-প্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিও নিরাপদ নন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে প্রশ্ন তোলেন, দিল্লিতে বিজেপিকে পরাস্ত করার বিষয়ে মমতার দৃঢ় অবস্থানের কারণে এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না।তবে ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ ওই নারীর পরিচয় ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা হিসেবে জানায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল একটি বাগ্‌বিতণ্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে বের হওয়ার সময় অনুসূয়া সাহা তার মুখোমুখি হন এবং দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওই নারীকে আটক করেন।পুলিশের বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের সদস্যরা অভিযোগ দায়ের করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তৃণমূল নেতাদের ওপর আগেও হামলার অভিযোগগত মে মাসে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এরপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী দলীয় নেতাকর্মীদের ওপর একাধিক হামলার অভিযোগ উঠেছে। রাজ্য ও জাতীয় পর্যায়েও দলটিতে বিভক্তি দেখা দিয়েছে।গত আগস্টে কলকাতার শ্যামবাজার এলাকায় নিজের গাড়িতে বড় পাথর ছোড়া হয়েছিল বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার পর কয়েক দিন ধরে বুকে ব্যথা অনুভব করেছিলেন বলেও জানান তিনি।

নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন পর গত মে মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে পাথর ও ডিম ছোড়ার ঘটনা ঘটে। জেলাটি তার রাজনৈতিক শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।এ ছাড়া শনিবার বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের গাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। সরদার জানান, একদল লোক তার গাড়ি ঘিরে ধরে তাকে হত্যার হুমকি দেয় এবং গাড়ির সামনের কাচে ইট ছোড়ে। অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন বলেও দাবি করেন ওই বিধায়ক।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ