চতুর্থ দফা অবরোধ: দুদিনে ১১ বাসসহ ১৪ বাহনে আগুন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ AM

চতুর্থ দফা অবরোধ: দুদিনে ১১ বাসসহ ১৪ বাহনে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১২:০৬:০১ PM

চতুর্থ দফা অবরোধ: দুদিনে ১১ বাসসহ ১৪ বাহনে আগুন

ছবি: সংগৃহীত


বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধের দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১২ নভেম্বর) থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক এসব বাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৩ নভেম্বর) রাতে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তালহা বিন জসিম বলেন, দুইদিনে ১৪টি আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটটি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুরে তিনটি, বরিশাল বিভাগে বরিশাল সদরে একটি, রাজশাহী বিভাগের নাটোরে একটি ও রংপুর বিভাগের দিনাজপুরে একটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি বাস, একটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

তিনি আরও বলেন, এছাড়া ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ‘উচ্ছৃঙ্খল জনতা’ কর্তৃক অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক