সরকার জুজুর ভয় পায় না: পররাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৫ PM

সরকার জুজুর ভয় পায় না: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৩ ১১:৪৮:২৬ AM

সরকার জুজুর ভয় পায় না: পররাষ্ট্রমন্ত্রী


মার্কিন নিষেধাজ্ঞার ভয় প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা স্যাংশনের (নিষেধাজ্ঞা) আশঙ্কায় কান দিই না। ওসব জুজুর ভয় সরকার পায় না। আমাদের আত্মবিশ্বাস আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা কে কী দাবি করলে তা ইরিলেভেন্ট। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেয়া হবে।

আবদুল মোমেন বলেন, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন সংবিধান অনুযায়ী। আমরা নির্বাচন করব, দূতাবাস সেকেন্ডারি। কেউ নষ্ট করার চেষ্টা করলে হতে দেব না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেব।

পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মতো আরও কিছু দেশ তাদের ফায়দা লুটতে চায়।

এদিকে নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

JA



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল