দেড় ঘণ্টায় আওয়ামী লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ PM

দেড় ঘণ্টায় আওয়ামী লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০১:১৪:৫৬ AM

দেড় ঘণ্টায় আওয়ামী লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করলেও বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।

সরেজমিনে দেখা যায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহ করে বের হয়ে যাওয়ার পর মনোনয়নপ্রত্যার্শীদের ভিড় দেখা যায়। এসময় ব্যাপক চাপ পড়ে নেতাকর্মীদের। মিছিল নিয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে কার্যালয়ে প্রবেশ করেন। আবার অনেক মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে নৌকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় এখন মুখরিত। দলীয় কার্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকা চলে যায় নেতাকর্মীদের দখলে।

জানা গেছে, আওয়ামী লীগের প্রথম মনোনয়ন ফরম শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম। এরপর কেন্দ্রীয় নেতারাও দলীয় মনোনয়ন ফরম কিনেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিভাগ ৫১টা, চট্টগ্রাম বিভাগে ৪০টা, সিলেট বিভাগ ১১টা, ময়মনসিংহ বিভাগ ১৫টা, বরিশাল বিভাগে ১১টা, খুলনা বিভাগে ২২টা, রংপুর বিভাগ ১৭টা, রাজশাহী বিভাগ ২৩টা দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল