জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ AM

ইসিকে চিঠি

জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৩:৩১:০৫ AM

জোটবদ্ধ ও এককভাবে নির্বাচন করবে আ.লীগ

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিপ্লব বড়ুয়া।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একক ও জোটবদ্ধ— দুইভাবে  অংশ নেবে জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি। সেখানে বলেছি, আওয়ামী লীগ একক ও  জোটবদ্ধ— দুইভাবে নির্বাচন করবে। কোন আসনে জোটবদ্ধ, আর কোন আসনে এককভাবে দলীয় প্রার্থী দেওয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর জানানো হবে।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুই ঘণ্টায় প্রায় সাড়ে তিনশ’ ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে গোপালগঞ্জ-৩ আসনে দলীয় সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফরম তোলা হয়েছে।

তিনি বলেন, ‘অনলাইনেও মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। সেখানে কয়টি হয়েছে, তা সন্ধ্যায় জানানো হবে। প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও ক্রয়ের সিদ্ধান্ত হলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। যদি সময় বাড়ানো হয়, তা  জানানো হবে।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী