বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ AM

বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৭:৫৫:০৫ AM

বাড়ল স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ

ছবি: সংগৃহীত


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, রোববার (১৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৭ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭২ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ৫ নভেম্বর ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ৭১ হাজার ৩২৫ টাকা।

চলতি মাসে এ নিয়ে দুই দফা বাড়ল স্বর্ণের দাম। আর অক্টোবর মাসে চার দফায় বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। গত ৪, ১১ ও ১৫ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগের মাস সেপ্টেম্বরেও ২ দফায় বাড়ানো হয় স্বর্ণের দাম।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক