২য় দিনে আ.লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ PM

২য় দিনে আ.লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৮:৫১:১৭ AM

২য় দিনে আ.লীগের ১২১২ মনোনয়ন ফরম বিক্রি


দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ১১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১৮০ জন। আর অনলাইনের মাধ্যমে ফরম সংগ্রহ করেছেন ৩২ জন। সব মিলিয়ে ফরম বিক্রি হয়েছে ১২১২টি। এর মাধ্যমে দলের আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। 

শনিবার প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে আয় হয় ৫ কোটি ৩৭ লাখ টাকা। দুই দিনে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। 

বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও প্রার্থীর অংশগ্রহণ বেড়েছে। 

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, এ দুই দিনের তুলনায় আরও বেশি বা সমপরিমাণ মনোনয়ন ফরম আগামী দুই দিনে বিক্রি হবে।

এক প্রশ্নের জবাবে বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগই প্রথমবার অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছে। আর কোনো দল এটি করেনি। এ পক্রিয়া জনপ্রিয় হতে সময় লাগবে। গত দুইদিনে ৪৬ জন অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই সংখ্যাটি কম নয়।

এর আগে, গতকাল (শনিবার) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। এরপর থেকে উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল