‘তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট’
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ AM

‘তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৩ ০৯:০২:২৮ AM

‘তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেট’

ছবি: সংগৃহীত


তরুণ ভোটার আওয়ামী লীগের প্রধান টার্গেট বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ কথা বলেন কাদের।

এর আগে এক জরিপে দেখা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দেশের ৭২ শতাংশ তরুণ-তরুণী।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা আজকে স্বতঃস্ফূর্ত এটা বলার অপেক্ষা রাখে না।’

ট্রেনে ও বাসে আগুন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয়—এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলার এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।’

নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় সভাপতিত্ব করেন উপকমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ কমিটির সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ সহ উপ কমিটির সদস্যবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী