হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ AM

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১০:০৫:৪৫ AM

হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল


সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত ‘একতরফা’ তফসিল প্রত্যাখান করে ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। এ মিছিলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ (সোমবার) সকাল সাড়ে ৬টায় হরতালের সমর্থনে রাজধানীর কারওয়ান বাজার থেকে সোনারগাঁও হোটেলের মোড় পর্যন্ত মিছিল করা হয়। এরপর সাড়ে সাতটার দিকে দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। 

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনও নির্বাচন জনগণ হতে দেবে না বলে উল্লেখ করে রিজভী বলেন, অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী