তৃতীয় দিনের মতো চলছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৩ PM

তৃতীয় দিনের মতো চলছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:২৬:১৩ AM

তৃতীয় দিনের মতো চলছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলছে। মঙ্গলবার বিকেল ৪টা এ কার্যক্রম চলবে।

সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে তৃতীয় দিনের কার্যক্রম। এদিন সকালেই মনোনয়ন ফরম নিতে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়াও বিভিন্ন আসনের বিপরীতে থেকে নেতারা মনোনয়ন ফরম কিনছেন, জমাও দিচ্ছেন।

মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে প্রতিদিনের মতো এদিনও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে উৎসবের আমেজ ও নেতাকর্মীদের ভিড় চোখে পড়ে।

এদিকে, গত দুদিনে মোট দুই হাজার ২৮৬টি মনোনয়নপত্র ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১১ কোটি ৪৩ লাখ টাকা আয় হয়েছে দলটির।

দ্বিতীয় দিন এক হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি মনোনয়নপত্র কিনেছেন এক হাজার ১৮০ জন আর অনলাইনে কিনেছেন ৩২ জন। এদিন মনোনয়ন ফরম বিক্রি থেকে সরাসরি পাঁচ কোটি ৯০ লাখ টাকা এবং অনলাইনে ১৬ লাখ টাকা আয় হয়েছে আওয়ামী লীগের।

এর আগে প্রথম দিন শনিবার এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে পাঁচ কোটি ৩৭ লাখ টাকা আয় হয় আওয়ামী লীগের। সোমবার (২১ নভেম্বর) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ