দেশব্যাপী ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৫ AM

দেশব্যাপী ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১১:৩৫:৪১ AM

দেশব্যাপী ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন


চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও হরতালকে কেন্দ্র করে দেশব্যাপী ২৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।

সোমবার (২০ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে বিএনপির চলমান কর্মসূচিকে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক- গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

এদিকে ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত এসব যানবাহনে অগ্নিসংযোগ করা হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানায়, হরতালে রাজধানীতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জে সাতটি, চট্টগ্রাম বিভাগের ফেনী, মিরসরাই, সাতকানিয়ায় চারটি এবং ময়মনসিংহ বিভাগের জামালপুরে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক