জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ AM

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ১২:৩৮:৫০ PM

জাপার মনোনয়ন ফরম বিক্রি শুরু

জাপার মনোনয়ন ফরম বিক্রি । ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে ফরম।

এ বছর জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা করা হয়েছে।

এদিকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনে অংশ নিয়ে এখনো দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন দলটির নেতাকর্মীরা।

তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়ার কাজ ও প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে রাখতে ফর্ম বিক্রি শুরু হয়েছে। তবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে তারা ভোটে অংশ নেবেন না।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী