আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪১ PM

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০২:১৮:১৪ AM

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফি

নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য সাজ্জাত হোসেন মুন্না আজ মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফরম সংগ্রহ করেন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।  

খুলনার বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক তা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টায় তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, তৃতীয় দিনের মতো আজও উৎসবমুখর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (রোববার) পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। আজও সেই ধারাবাহিকতা থাকবে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে ১২১২টি আর প্রথম দিনে ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথমে ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল