ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ PM

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৫:৩১:৫০ AM

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা। - ছবি : সংগৃহীত


আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশ ব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচি।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘একতরফা' তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধ কর্মসূচি করা হলো। আগামী ২২ ও ২৩ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটি বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। যুগপৎ থাকা শরিকরা নতুন এ কর্মসূচি পালন করবে।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো।

এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচি ও ১৯ , ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

JA



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল