সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে ৩৪ দেশকে আমন্ত্রণ জানাল ইসি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪০ AM

সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে ৩৪ দেশকে আমন্ত্রণ জানাল ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৩ ১২:৫৯:২৪ PM

সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণে ৩৪ দেশকে আমন্ত্রণ জানাল ইসি


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করার জন্য ৩৪ দেশকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি চার সংস্থাকেও আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। এদের অনেকের ব্যয় বহন করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

ইসি জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৪ দেশ ও চার সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুরর

ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এরইমধ্যে এ সংক্রান্ত চিঠি পাস হয়েছে। খরচ বহন প্রসঙ্গে তিনি বলেন, ওনারা প্লেন খরচ নিজে বহন করবে। দেশে আসার পর খাওয়া ও থাকার খরচ কমিশন দেবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক