রাজধানীর বিজয়নগরে বাসে আগুন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪০ AM

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০১:১৩:০৯ AM

রাজধানীর বিজয়নগরে বাসে আগুন

ছবি : সংগৃহীত


রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরি পরিবহন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে বাসটিতে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বিজয়নগর মোড়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায়  দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এ অবরোধ শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক