ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিলো বিএনপি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ AM

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিলো বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৫:৫১:১৬ AM

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিলো বিএনপি


সারা দেশে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হরতালের পর আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হবে। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

সোমবার (২০ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। আর গতকাল রবিবার থেকে আজ পর্যন্ত হরতাল দেয়। এখন আবার ষষ্ঠ দফা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল বিএনপি।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী