একসাথে বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ AM

একসাথে বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৩ ০৬:৫৬:২৩ AM

একসাথে বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতাল


একসাথে আগামী বুধবার অবরোধ এবং পরদিন বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ ও বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে বিএনপি।

মাওলানা এটিএম মাছুম বলেন, ‘নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তথাকথিত তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ কতিপয় বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোক বাগিয়ে নিয়ে মৌসুমি দল সৃষ্টি করে ভুয়া নির্বাচনের পাঁয়তারা করছে। এটা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ। অপরদিকে নির্বাচনের পূর্বমূহূর্তে অত্যন্ত পরিকিল্পতভাবে শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করে দিয়ে নির্বাচন ও গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের নির্বাচনের পথে প্রতিবন্ধকতা ও গণতন্ত্র বিকাশের পথে অন্তরায় সৃষ্টির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী