নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম: তৃৃণমূল বিএন‌পির প্রার্থী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ AM

নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম: তৃৃণমূল বিএন‌পির প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৩:১৪:০৫ AM

নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম: তৃৃণমূল বিএন‌পির প্রার্থী


নির্বাচনই জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম ব‌লে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের তৃৃণমূল বিএন‌পির প্রার্থী এম এ ইউসুফ।

মঙ্গলবার (২৮ ন‌ভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ম‌নোনয়ন ফরম সংগ্রহ শে‌ষে তি‌নি এ কথা ব‌লেন।

এম এ ইউসুফ বলেন, আ‌মি ম‌নে ক‌রি নির্বাচ‌নে অংশগ্রহ‌ণের মাধ্যমে জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আ‌মি ব্যক্তিগতভা‌বে নির্বাচ‌নে অংশগ্রহণ কর‌তে রা‌জি আছি, যা‌তে আমা‌দের ভোটা‌ধিকার প্রতিষ্ঠা হয়।

তি‌নি ব‌লেন, আমা‌দের দে‌শের বি‌রোধী দলগুলো ভো‌টের অ‌ধিকার প্রতিষ্ঠা করার জন্য আ‌ন্দোলন ও সংগ্রাম ক‌রে আস‌ছে। আ‌মি ম‌নে ক‌রি তারা য‌দি ভো‌টে অংশগ্রহণ ক‌রে তাহ‌লে জনগ‌ণের অ‌ধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হ‌বে। আজ আ‌মি ম‌নোনয়ন ফরম সংগ্রহ ক‌রে‌ছি। আশা ক‌রি দুই এক‌দি‌নের ম‌ধ্যেই জমা দেব।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী