তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৭:৫৩:২১ AM

তফসিল পেছালে মানবে না আওয়ামী লীগ

ছবি : সংগ্রহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে। গতকাল বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে ইউরোপ, আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন, এ প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না?

তিনি বলেন, বিএনপি হরতাল করছে, প্রকাশ্যে পুলিশ হত্যা করছে, মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে, তাদের কি বিচার হবে না? যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা হবেই।

বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদের কেউ বাইরে রাখেনি। তিনি বলেন, বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

বিএনপির ধরপাকড়ের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনও ছাড় দেয়া হয় না। সব দল নির্বাচনে আসুক, আওয়ামী লীগ এখনও এমনটি চায়। দেশের অনেক কিছুর সঙ্গেই বিদেশি বন্ধুদের বন্ধন ও ইন্ধন থাকে।

১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী