আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৩ ০৪:৩১:২৮ AM

আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি

ফাইল ছবি


আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলো বিএনপি। এটি দলটির নবম দফায় অবরোধের ডাক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে।’

বৃহস্পতিবার সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী