মমতাজ-মাহি’র বিপরীতে ভোটের লড়াইয়ে ২৫ প্রার্থী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ AM

মমতাজ-মাহি’র বিপরীতে ভোটের লড়াইয়ে ২৫ প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৩ ১২:৫৭:২৩ PM

মমতাজ-মাহি’র বিপরীতে ভোটের লড়াইয়ে ২৫ প্রার্থী

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ফেনী-৩ আসনে ৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কয়েকটি আসনে সর্বনিম্ন ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, শোবিজ অঙ্গনের তিন প্রার্থী এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসনে মমতাজ এর বিপরীতে ১৪ জন, মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করছেন। এ আসনে মাহির বিপরীতে ১১ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করতে চান। এই দুই প্রার্থীর বিপরীতে ভোটের মাঠে আছেন মোট ২৫ প্রার্থী।  এছাড়া ঢাকা-১০ আসনে ফেরদৌসের বিপরীতে প্রার্থী হতে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এই তিন সেলিব্রেটির বিপরীতে ভোটের মাঠে লড়াই করতে চান ৩৫ জন।

ইসির জনসংযোগ পরিচালক জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। শেষ দিনে ২ হাজার ৭৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়ন দাখিল করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২ জন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী