এবার ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আ. লীগের চিঠি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM

এবার ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আ. লীগের চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ০৭:৫৫:১৩ AM

এবার ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আ. লীগের চিঠি

ছবি: সংগৃহীত


আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করতে অনুমতির জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি গণমাধ্যমের কাছে আসে।

চিঠিতে জানানো হয়, মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর (রোববার) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় সমাবেশ আয়োজন করবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

৭ জানুয়ারি ভোটের দিন ধার্য করে তফসিল ঘোষণার পর ঢাকায় এটিই হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ। ভোট বর্জন করে বিএনপি ও সমমনা দলগুলো এক দফা আন্দোলনের অংশ হিসেবে হরতাল ও অবরোধ করছে। আর আওয়ামী লীগ ও তার শরিকসহ জাতীয় পার্টি ও অন্য দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। 

এদিকে রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ করতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি লাগবে। 

এ সময় অশোক কুমার বলেন, ‘অনুমতির জন্য আমরা এখনো চিঠি পাইনি।’ অনুমতি না নিয়ে যদি তারা করতে চায়, জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘সে ক্ষেত্রে যদি কোড অব কনডাক্ট ভায়োলেশন হয়, তাহলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।’ 

অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কি না, জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘যদি কোথাও জনসমাবেশ করে, তাহলে অনুমতি নিতে হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী