আসন ভাগাভাগি ছাড়াই শেষ হলো ১৪ দলের বৈঠক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ PM

আসন ভাগাভাগি ছাড়াই শেষ হলো ১৪ দলের বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ১২:১৫:১৬ PM

আসন ভাগাভাগি ছাড়াই শেষ হলো ১৪ দলের বৈঠক

ছবি: সংগৃহীত


শরিকদের মধ্যে আসন ভাগাভাগি ছাড়াই শেষ হয়েছে ১৪ দলের বৈঠক। প্রায় পৌনে ৪ ঘণ্টা বৈঠক শেষে রাত ১০টার দিকে ১৪ দলের নেতারা এ তথ্য জানান।

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ১৪ দলের নেতারা জানান, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর ওপর আসন ভাগাভাগির ভার দেওয়া হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে তিনি বিষয়টি চূড়ান্ত করবেন।

বৈঠক উপলক্ষে মাগরিবের পর থেকে গণভবনে প্রবেশ করেন জোট নেতারা। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশরসহ শরিক দলের শীর্ষ নেতারা গণভবনে প্রবেশ করেন।

জোট শরিকদের আসন বণ্টন করতে এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে শরিকদের একটি ও বিরোধীদলের একটি আসন খালি রেখে ২৯৮ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু ১৪ দলের অন্য শরিক বা মহাজোট শরিকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর