অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা করা দরকার তা করব : ইসি আলমগীর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ PM

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা করা দরকার তা করব : ইসি আলমগীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৩ ০৬:৩৫:২৯ AM

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে যা যা করা দরকার তা করব : ইসি আলমগীর


নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য আমাদের যা যা করা দরকার তা করব। এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির ডাকা অবরোধের কারণে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, যারা এসব করছে তাদের জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এটা এলার্মিং পর্যায়ে যায়নি। সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে গাড়ি-ঘোড়া চলছে, সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য করছে। তাই ভোটের দিনও ভোটাররা ভয় পাবেন না, তারা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর