লি‌বিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০০ PM

লি‌বিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১১:৪০:৫৩ AM

লি‌বিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি বুধবার (৬ ডি‌সেম্বর) সকালে দে‌শে ফি‌রে‌ছেন। 

আইওএম’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ত্রিপোলীর বাংলা‌দেশ মিশন জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসাবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। তারা বুধবার সকাল ৭টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে (UZ222) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গ্রহণ করে এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানায়। 

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দলের সাম্প্রতিক বেনগাজী সফরকালে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করা হয় এবং তাদেরকে দেশে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার