ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০১ PM

ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ১১:১৬:১৪ AM

ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

ছবি: সংগৃহীত


মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৮টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য জানিয়েছেন। 

এদিকে আজ বুধবার বিকালে রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  

তাছাড়া আজ রাত ৭টা ৫৪ মিনিটে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

এম সি



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার