শাহবাগে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০০ PM

শাহবাগে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১২/২০২৩ ০২:২১:১৯ AM

শাহবাগে বাসে আগুন দিল দুর্বৃত্তরা


রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুনের খবরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার অধীনে আক্তার ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে তরঙ্গ পরিবহনের বাসে কে বা কারা আগুন দিয়েছে। 

ওই খবরে ১টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সিদ্দিক বাজার স্টেশনের দুটি ইউনিট। দুপুর ১টা ৫২ মিনিটে আগুন নেভানো হয়। আগুনে বাসের কোনো যাত্রী হতাহত বা কে বা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কিছু জানতে পারেননি রোজিনা আক্তার।

এর আগে এদিন সকালে মতিঝিলে গাজীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার