রবিবার সারাদেশে বিএনপির মানববন্ধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ PM

রবিবার সারাদেশে বিএনপির মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৭:৫৫:১৫ AM

রবিবার সারাদেশে বিএনপির মানববন্ধন

ফাইল ছবি


আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আগামী রোববার (১০ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি। শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে। সেদিন গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সমন্বয়ে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকা মহানগরসহ জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে।

রিজভী বলেন, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধনে সফল করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

রিজভী বলেন, সরকারের দিক থেকে কোনো বাধা-বিপত্তি যদি আসে সব কিছু প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে। ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের বলব, যেসব পরিবারের সদস্য নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন সেই সব পরিবারের সদস্যদের নিয়ে এসে আপনারা মানববন্ধনে উপস্থিত করবেন।

গত ২৪ ঘণ্টায় ২১৫ এর অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে দাবি করে তিনি বলেন, ৭টি মামলায় ৮৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী