পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ AM

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০২:২২:৫৯ AM

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাজ করছে ডিবি


পেঁয়াজের সিন্ডিকেট, মজুতকারী ও বেশি দামে বিক্রয়কারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

হারুন অর রশীদ বলেন, গতকাল (শনিবার) দুপুর থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করেছে। এসময় তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। 

তিনি বলেন, আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে পেঁয়াজ মজুত করে এবং বেশি দামে বিক্রির করার পায়তারা করে... এ ব্যাপারে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক