ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১২/২০২৩ ০৮:৫৯:১৪ AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু

ছবি: সংগৃহীত


ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নয়জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৯ জন। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দুই হাজার ২৯১ ডেঙ্গুরোগী 

রোববার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৬ জন। এছাড়া ঢাকার বাইরের ৩৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা গেছেন নয়জন। তাদের চারজন ঢাকায় এবং পাঁচজন ঢাকার বাইরের মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৭ হাজার ২৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ৯৯৮ জন। ঢাকার বাইরের দুই লাখ আট হাজার ২৩৪ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১১৩ জন এবং ঢাকার বাইরের ৪৫৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৩ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৫ হাজার ৮২০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক