দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনে রায় দেওয়া শুরু হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়।
আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
মূলত, সারাদেশের ৩০০ আসনের বিপরীতে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের বিভিন্ন ভুলভ্রান্তির জন্য রিটার্নিং অফিসারের পক্ষ থেকে গ্রহণ ও মনোনয়নপত্রের দেওয়া হয়েছে। যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারাই পরবর্তীতে নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। আজ বাদীপক্ষের আপিলের শুনানি হওয়ার পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপিল মঞ্জুর কিংবা নামঞ্জুর করা হচ্ছে।
জৈন্তাবার্তা/এমকে




