বিএনপির সাংগঠনিক পদে রদবদল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ PM

বিএনপির সাংগঠনিক পদে রদবদল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৩:৩৩:০৪ AM

বিএনপির সাংগঠনিক পদে রদবদল

ফাইল ছবি


সাংগঠনিক বিভিন্ন পদে রদবদল করেছে বিএনপি।

রোববার (১০ ডিসেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া অসুস্থ থাকায় তার পরিবর্তে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্দেশক্রমে জানানো যাচ্ছে, মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া ইতোমধ্যে সুস্থ হওয়ায় পুনরায় তাকে (স্বপদে) সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আব্দুস সালাম জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সাথে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয় সাধন করবেন।

আরো বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতলকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী