২৮ অক্টোবর থেকে ১৬৮ বাসে আগুন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৩ AM

২৮ অক্টোবর থেকে ১৬৮ বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০২:২০:৩৬ AM

২৮ অক্টোবর থেকে ১৬৮ বাসে আগুন


বিগত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ২৭০টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ১৬৮টি বাসে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির একাদশ দফা অবরোধ ঘিরে যানবাহনে অগ্নিসংযোগের বিষয়ে তিনি জানান, গত ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে আজ ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে ২টি করে ইউনিট গেলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধু ৪টি অগ্নিকাণ্ডে।

তিনি আরও জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত  মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী