চতুর্থ দিনে ইসিতে আপিলের শুনানি চলছে
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ AM

চতুর্থ দিনে ইসিতে আপিলের শুনানি চলছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ১২:৪৭:১০ PM

চতুর্থ দিনে ইসিতে আপিলের শুনানি চলছে


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে ২ হাজার ৭১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছিল। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছিলেন ১৯৮৫ জন প্রার্থী। ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে থেকে ৫৬১ জন প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করেছিলেন।

চতুর্থ দিনের মতো আজ নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনে শুনানি শুরু হয়। 

সেখানে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আজ বিকেল ৪টা পর্যন্ত ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়। তৃতীয় দিনে ৬১ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয় ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুজনের আপিল

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী