বিএনপির ওপর সন্তুষ্ট নয় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ AM

বিএনপির ওপর সন্তুষ্ট নয় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৩:১৪:৫১ AM

বিএনপির ওপর সন্তুষ্ট নয় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে মন্ত্রীর দাবি, বিরোধী দল বিএনপির ওপর সন্তুষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের প্রেসারে (চাপে) আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করেছে। বহির্বিশ্ব চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এরসঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং আমরা কোনো চাপে… নিজেদের চাপে আছি।

নিজেদের চাপের ব্যাখ্যায় ড. মোমেন বলেন, আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমাদের জনগণের প্রতি বিশ্বাস রয়েছে, তাদের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নাই।

বিএনপি দাবি করছে, যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করেন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ, আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, আমেরিকা তাদের প্রতি যতেষ্ঠ…।

তিনি বলেন, গণতান্ত্রিক যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সঙ্গে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নাই।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী