রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির উদ্যোগ অশুভ : পীর চরমোনাই
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ PM

রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির উদ্যোগ অশুভ : পীর চরমোনাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১০:৩৪:৩৪ AM

রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির উদ্যোগ অশুভ : পীর চরমোনাই

ছবি: সংগৃহীত


রাজনৈতিক কর্মসূচি বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনীতিক ও কূটনীতিক সংকটকে আরও ঘনীভূত করবে।

১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, গণতান্ত্রিক দেশে এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার এই চক্রান্ত প্রত্যাহার করতে হবে। মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনীতিক ও কূটনীতিক সংকটকে আরও ঘনীভূত করবে।

পীর সাহেব চরমোনাই বলেন, বিরোধী দলবিহীন প্রহসনের ৭ জানুয়ারির নির্বাচনের নামে ভাগ-বাটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচনকে কেন্দ্র করে ১৮ ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি না দেওয়ার দলবাজ ইসির আবেদন আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা দেশে সংকটকে আরো প্রকট করে তুলবে। পাতানোর নির্বাচনকে বৈধতা দিতেই অথর্ব ও অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে। এরফলে নির্বাচন কমিশনের দলান্ধতা প্রকাশ পেয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের মুক্তি ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে দুঃশাসন, দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীলনকশার এই অন্যায় পদক্ষেপকে গণমানুষ ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। ইতিপূর্বে নামসর্বস্ব রাজনৈতিক দলকে নিবন্ধন এবং ভুয়া প্রতিষ্ঠানকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশনা প্রতিপালন করেছে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনও বিগত ২০১৪ সালের ভোটারবিহীন প্রহসন বা ২০১৮ সালের নিশিরাতের ভোটের মত আরো একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করছে। জনগণ পরিকল্পিত ভাগ-বাটোয়ারার নির্বাচনকে বর্জন করেছে। ১২ কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের চলমান সংকট থেকে জাতিকে মুক্তি দিতে পারে।

ইসলামী আন্দোলন কর্তৃক ইতোপূর্বে উত্থাপিত তিন দফা প্রস্তাবনা উল্লেখ করে তিনি বলেন, এই প্রস্তাবনা মেনে নিয়ে দ্রুত ক্ষমতা থেকে পদত্যাগ করুন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী