১০ মামলায় জামিনে ফখরুলের রিট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ PM

১০ মামলায় জামিনে ফখরুলের রিট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০১:০৩:২৮ AM

১০ মামলায় জামিনে ফখরুলের রিট

ছবি: সংগৃহীত


বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা ১০ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ রিট করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন। ১৭ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর ‍শুনানি হতে পারে।

রিটে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে পল্টন থানার ৭টি এবং রমনা থানার ৩টি। মামলাগুলো ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।

জানা গেছে, ওইসব মামলায় জামিন পেতে সিএমএম আদালতে আবেদন করেন মির্জা ফখরুল। তবে ১২ ডিসেম্বর আবেদনগুলো আদালত গ্রহণ করেননি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওইদিনই প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার জামিন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী