সরকারি কর্মচারী ও ব্যবসায়ীরা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্ক রয়েছে : সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

সরকারি কর্মচারী ও ব্যবসায়ীরা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্ক রয়েছে : সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০১:৫১:২৬ AM

সরকারি কর্মচারী ও ব্যবসায়ীরা ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আতঙ্ক রয়েছে : সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

এ কে আব্দুল মোমেন।


সরকারি কর্মচারী ও ব্যবসায়ীরা ভিসা নিষেধাজ্ঞা আতঙ্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, যেসব সরকারি কর্মকর্তার ছেলেমেয়ে বিদেশে থাকে, দুর্নীতি করে যারা বিদেশে বাড়িঘর করেছে। তাদের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। আর কিছু ব্যবসায়ীর মধ্যে মার্কিন ভিসানীতি কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। এর বাইরে আমাদের ভোটার বা জনসংখ্যার মধ্যে তেমন কোনো মার্কিন ভিসানীতি নিয়ে উদ্বিগ্ন নই।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের দ্বাদশ সংসদ নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পড়বে। বিএনপির অংশগ্রহণ না করাটা বড় কোনো ইস্যু হবে না। যুক্তরাষ্ট্র ‘ডকট্রিন অব রিয়েলিটি’তে বিশ্বাস করে। তারা বাস্তবতা অনুধাবন করবে।

ড. মোমেন বলেন, যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন, তাদের দেশে ভোটার উপস্থিতির সংখ্যা খুব কম হয়। আমেরিকার কথাই ধরেন। সেখানে ভোটার উপস্থিতি উপনির্বাচনে এক-দেড় শতাংশ। আমেরিকায় অনেক রাজ্য আছে, যেখানে ভোটে কোনো প্রতিদ্বন্দ্বীই থাকে না। সেগুলোকে তারা অংশগ্রহণমূলক নির্বাচন বলে। আমাদের আগামী নির্বাচনে প্রায় ২৫টি দল অংশ নিচ্ছে। তিনি বলেন, আমরা লক্ষ্যে করছি যে, যারা হরতাল-অবরোধ করছে, তাদের বিরুদ্ধে কোনো ভিসানীতি হয় কিনা। যদি তাদের ক্ষেত্রে কোনো ভিসানীতি না হয়, তা হলে অন্যরাও তেমন ভিসানীতিকে পাত্তা দেবে না। তখন তারা মার্কিন ভিসানীতিকে ভুয়া হিসেবে ধরে নেবে।

বহির্বিশ্ব থেকে চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমরা বহির্বিশ্বের চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার সঙ্গে যোগ হয়েছে নন-ভায়োলেন্স। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।

বিএনপি বার বার দাবি করছে যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এ বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও- পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী