১৫ দিনের ব্যবধানে ডলারের দাম কমলো ২৫ পয়সা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ AM

১৫ দিনের ব্যবধানে ডলারের দাম কমলো ২৫ পয়সা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ০২:০২:৫৪ AM

১৫ দিনের ব্যবধানে ডলারের দাম কমলো ২৫ পয়সা

ফাইল ছবি


কোনো পদক্ষেপেই ডলারের বাজারের অস্থিরতা কাটছে না, বরং ডলার পরিস্থিতি দিনদিন আরো খারাপ হচ্ছে। এই অবস্থায় টালমাটাল ডলারের বাজার নিয়ন্ত্রণে নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার দরের লাগাম টানতে এখন দর বাড়ার পরিবর্তে কমানো হচ্ছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে মার্কিন মুদ্রা ডলারের দাম আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। যা বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দর নির্ধারণের দায়িত্বে থাকা দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) জরুরি বৈঠকে বসে। এবিবি-বাফেদার বৈঠকে নতুন দরের এ সিদ্ধান্ত নিয়েছে।

বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম জানান, নতুন সিদ্ধান্ত মতে ডলারের দর ২৫ পয়সা কমানো হয়েছে। এর ফলে ডলারের ক্রয় দর হবে ১০৯ টাকা ৫০ পয়সা, আর বিক্রয় দর হবে ১১০ টাকা। বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত হয়। ভবিষ্যতে এ মুদ্রাটির দাম আরও কমবে।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ডলারের দর নির্ধারণ করছে। বিনিময় হার বাজারভিত্তিক করার অংশ হিসেবে তারা এ দর নির্ধারণ করে আসছে। এ বিষয়ে তাদের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

এবিবি-বাফেদা দায়িত্ব নেওয়ার পর থেকে বরাবরের মতোই মুদ্রাটির দাম বাড়িয়ে যাচ্ছিল সংগঠন দুটি। গত ২২ নভেম্বর প্রথমবারের মতো ৫০ পয়সা দর কমিয়েছিল। সপ্তাহের ব্যবধানে ২৯ নভেম্বর ফের ২৫ পয়সা কমানো হয়। এবার আজ থেকে তৃতীয় দফায় কমলো আরও ২৫ পয়সা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী