বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৩ PM

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১২:০০:৪৮ PM

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


বিজয় দিবসের মিছিলে নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় র‍্যালি নিয়ে করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়র দিন সেজন্য বিজয়ের আনন্দ প্রকাশ করতে কাউকে আমরা মানা করছি না। নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা এগুলো থেকে বিরত থাকতে হবে।তিনি বলেন, তাদেরকে (বিএনপি) বলা হয়েছে একটি রোড ম্যাপ তৈরি করে বিজয়ের র‍্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদেরকে অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র‍্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।

১৮ ডিসেম্বর ডিসেম্বর থেকে নির্বাচনবিরোধী কোনো কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী