পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩০ PM

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০১:০৪:৩৭ AM

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়

ছবি: সংগৃহীত


পৃথিবীর দিকে ধেয়ে আসছে একাধিক সৌরঝড়। বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। এর ফলে করোনায় ভয়ংকর ঝড় উঠেছে। এ ঝড় তেড়ে আসছে পৃথিবীর দিকে। যার ফলে একাধিক জিওম্যাগনেটিক স্টর্ম পৃথিবীকে আঘাত করতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, একাধিক সৌরঝড়ের ফলে মোবাইল নেটওয়ার্ক ও রেডিও বেতারের সিগনালে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ১৬ ডিসেম্বর ও আগামীকাল ১৭ ডিসেম্বর এ ঝড় আঘাত হানতে পারে। এমনকি ১৮ অক্টোবর পর্যন্ত থাকতে পারে এর প্রভাব।

বিজ্ঞানীরা বলছেন, সানস্পট AR3514 থেকে ধেয়ে আসছে সৌরকণারা। G3 ক্লাসের সৌরঝলক বা সোলার ফ্লেয়ার ঢুকে পড়বে পৃথিবীর বায়ুমণ্ডলে। সংঘাত হবে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে। ভূ-চৌম্বকীয় ঝড়, যেমন সুন্দর অরোরা তৈরি করে, তেমনি এর গুরুতর পরিণতি হতে পারে, যার মধ্যে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএস) এর মতো ন্যাভিগেশন সিস্টেমের ব্যাঘাত,পাওয়ার গ্রিড এবং পাইপলাইনের ক্ষতি অন্তর্ভুক্ত।

ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী