৪০ আসন চান জাপার নেতাকর্মীরা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ PM

৪০ আসন চান জাপার নেতাকর্মীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০২:১৭:৪৪ AM

৪০ আসন চান জাপার নেতাকর্মীরা


দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা যাচ্ছে জাতীয় পার্টিকে ২৬টি আসন ছাড় দেবে আওয়ামী লীগ। এমন খবরের মধ্যেই জাপার বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিপুল নেতাকর্মী ভিড় করেছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে ৪০ আসন দাবি করছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীদের মুখে মুখে ছিল নির্বাচন থেকে সরে আসার ডাক। তারা বলছেন, সিট ৪০টা হলে আমরা নির্বাচনে যাবো। আমরা ৪০টার কম দিলে নির্বাচনে যাবো না।

তাদের দাবি, এভাবে নির্বাচন হয় না। আমাদের দাবি মানা না হলে আমরা নির্বাচনে যাবো না। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

এদিকে নেতাকর্মীদের ভিড় দেখে জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী