নির্বাচনে থাকা না থাকার বিষয়ে বিকেলে জানাবে জাতীয় পার্টি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM

নির্বাচনে থাকা না থাকার বিষয়ে বিকেলে জানাবে জাতীয় পার্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৩:১৮:১৪ AM

নির্বাচনে থাকা না থাকার বিষয়ে বিকেলে জানাবে জাতীয় পার্টি

ফাইল ছবি


জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না, তা আজ রোববার বিকেলে জানাবে দলটি।

রোববার বেলা একটার পর দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, নির্বাচন করার জন্যই আমরা আসছি। কিন্তু পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছি। এই নির্বাচনের বিষয়ে আজ ও আগামীকাল দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। আজ প্রত্যাহারের শেষ দিন ও কাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা কিভাবে করবো বা করবো না- এই বিষয়টি আজকের মধ্যেই পরিষ্কার হওয়া দরকার।

তিনি বলেন, দলের চেয়ারম্যান কার্যালয়ে আছেন। তিনি আমাদের সিনিয়র নেতাদের সাথে কথা বলেছেন। আমাদের আরো নেতাদের সাথে কথা বলা দরকার। তাদের সাথে কথা বলে আজ বিকেলে আবার সংবাদ সম্মেলন করে দলের সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে কার্যালয়ের সামনে উপস্থিত হওয়া দলটির নেতাকর্মীরা বলেন, আমরা নির্বাচনে যেতে চাই না। যদি যেতেই হয় আমাদের অন্তত ৪০টি আসন ছাড়তে হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী