‘নেতাদের মুক্তির দেয়ার প্রস্তাবেও নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৭ AM

‘নেতাদের মুক্তির দেয়ার প্রস্তাবেও নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১২/২০২৩ ০৫:৩৮:০৩ AM

‘নেতাদের মুক্তির দেয়ার প্রস্তাবেও নির্বাচনে আসতে রাজি হয়নি বিএনপি’

ছবি : সংগৃহিত


আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের ২৯টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচন বর্জন করেছে বিএনপি। তবে বিএনপিকে নির্বাচনে আনার সব ধরনের চেষ্টা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি সব নেতাদের এক রাতে জেল থেকে মুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছিল বিএনপিকে কিন্তু দলটি শেষ পর্যন্ত তাতেও রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। 

রোববার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. আবদুর রাজ্জাক বলেন, ‘বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, বিএনপি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছে, সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’

ড. রাজ্জাক আরও বলেন, ‌‘বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করলে বাংলাদেশে আজকে হরতালের দিন গাড়ি চলত না। এছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটা করেছি, আমরা চিন্তাভাবনা করেই করেছি। তাদের জেলে না রাখলে দেশ অচল হয়ে যেত।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব