আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৫ PM

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ১২:১৩:৪৩ PM

আমিরের মৃত্যুতে সহমর্মিতা জানাতে কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী


কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে কু‌য়েত সফ‌রে গে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৮ ডি‌সেম্বর) সকালে কুয়েত এয়ারওয়েজের এক‌টি ফ্লাইটে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেন মন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে

এ‌দি‌কে, কুয়েতের আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ।

আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন