মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ AM

মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ১০:৩২:২০ AM

মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত


সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদরদপ্তর। সোমবার রাতে এক বার্তায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’

আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।

এদিকে আগামীকাল ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র‌্যালি এবং নির্বাচনী প্রচারণা কিংবা যেকোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব