কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৫ PM

কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ১১:৫৮:০১ AM

কৃষিমন্ত্রীর বক্তব্যে সরকারের গোমর ফাঁস হয়ে গেছে : রিজভী

ছবি: সংগৃহীত


একটি গণমাধ্যমে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সরকারের সে গোমর ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপিকে নির্বাচনে আনতে শীর্ষ সব নেতাদের মুক্তি দেওয়াসহ কিছু ‘অপশন’ দেওয়া হয়েছিল বলে জানান। এ বক্তব্যের বিষয়ে অবশ্য আজ সচিবালয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি নেতাদের মুক্তির কথা বলেছিলেন।

বিএনপি নেতা রিজভী এ প্রসঙ্গে বলেন, তার বক্তব্য প্রমাণ করে দেশে আইনের শাসন নেই, সবকিছুই সরকারের ইশারায় চলে। দেড় লাখ মামলায় অর্ধ কোটি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সবকিছুই করা হয়েছে সরকারের নির্দেশে।

কারাগারে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এটাও সরকারের নীলনকশা। বিনা কারণে নাগরিকদের গ্রেপ্তার, নির্বিচারে বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর নেতাকর্মীদের কারাগারে পাঠানো ও নির্যাতন আইনের শাসনের অস্তিত্বকেই বিলীন করে দিয়েছে।

রিজভী বলেন, আদালতে দলীয়করণ করা হয়েছে। এ কারণে ১৫ বছর ধরে বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এ সরকার চাইলে গ্রেপ্তারকৃতদের এক রাতেই ছেড়ে দিতে পারে। ২০ হাজার নিরপরাধ নেতাকর্মীকে নির্জলা মিথ্যা মামলায় নির্বিচার গ্রেপ্তার করা এবং সরকারের সঙ্গে সমঝোতা হলে মুক্তি দেওয়া কোনো গণতান্ত্রিক দেশে, কোনো আইনের শাসনের দেশে, এমনকি স্বৈরতান্ত্রিক দেশেও সম্ভব নয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন