বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১০৪০ মামলা, আসামি ৯৩২৪৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ AM

বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১০৪০ মামলা, আসামি ৯৩২৪৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ০৭:৪৯:৫৪ AM

বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ১০৪০ মামলা, আসামি ৯৩২৪৩

বিএনপির খালি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। ফাইল ছবি


প্রায় ৫ মাসে ১০৪০ মামলায় বিএনপির ৯৩ হাজার ২৪৩ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

রিজভী বলেন, চলতি বছরের ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ হাজার ৪০টির অধিক মামলায় ৯৩ হাজার ২৪৩ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২৫ হাজার ১৩১ জন বিরোধীদলের গ্রেফতার ও ৯ হাজার ১৪৪ জনের অধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একজন সাংবাদিকসহ ২২ জন জানান তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান রিজভী।

এছাড়াও রাজধানীর কোতয়ালী, গুলশান ও কদমতলী থানার ৩টি মামলায় মোট ২৮ জন বিএনপি নেতা-কর্মীকে ফরমায়েশি রায়ে সাজা প্রদান করেছে আদালত এমন অভিযোগ করে তিনি বলেন, কোতয়ালী থানা বিএনপি নেতা আবু তাহের, পারভেজ আলম, রজব আলী পিন্টু, সাখাওয়াত হোসেন, রিয়াজ আহমেদ রিয়াজ ও ইমরান হোসেনসহ মোট ৯ জন নেতা-কর্মীকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই মুখপাত্র।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব