বাবার বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শিক্ষামন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৫ PM

বাবার বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শিক্ষামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১১:৫৭:৩২ AM

বাবার বাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বাবার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  দুপুরে তিনি তার বাবার বাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে প্রচারণা শুরু করেন।

সেখানে প্রথমে স্বজনদের কবর জিয়ারত করেন দীপু মনি। পরে দেবপুর দরপুর দরবার শরিফের পীর সাহেবের কবর জিয়ারত করেন। তারপর নিজ জন্মস্থান রামপুর ইউনিয়নের ছোট সুন্দর বাজারে পথসভা, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, আলগী এলাকায় বেশ কয়েকটি উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। আমার বাবার বাড়ি থেকে শুরু করলাম। নিজের ভিটার জায়গা। কাজেই এখানে মানুষের যেই টান-ভালোবাসা, সেটা একটা অভূতপূর্ব অনুভূতি তৈরি করে। যখনই আসি খুবই ভালো লাগে।

তিনি আরও বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের বোন। আপনারা ২০০৮ সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই আমি বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগুলো করেছি। গত ১৫টি বছর আমি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় যেভাবে নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি, সেভাবে আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়েকে, আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ করে দেবেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রণজিত রায় চৌধুরী, সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী,  যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন